1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

শনিবার, ৯ অগাস্ট সকালে হোসেনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে ইত্তেফাক সংবাদদাতা প্রদীপ কুমার সরকার,দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম,জনকন্ঠ প্রতিনিধি এসএম তারেক নেওয়াজ,মানবজমিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক, আমার সংবাদ প্রতিনিধি সঞ্জিত চন্দ্র শীল, আমার দেশ প্রতিনিধি উজ্জল কুমার সরকার,আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আশরাফ আহমেদ, আমাদের সময় প্রতিনিধি মো: খায়রুল ইসলাম,মুক্ত খবর ও মুভি বাংলা প্রতিনিধি মাহফুজ রাজা, সকালের সময় প্রতিনিধি মিজানুর রহমান,

যায়যায় দিন প্রতিনিধি এসএম রিফাত, রুপালী বাংলাদেশ প্রতিনিধি মো. সাগর মিয়া, তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান হক মানিক, কালের নতুন সংবাদ প্রতিনিধি সোহেল মিয়া, নওরোজ প্রতিনিধি এসকে শাহীন নবাব, তৃতীয়মাত্রা হোসেনপুর প্রতিনিধি আশরাফুল ইসলাম ভূইয়া,বাংলাদেশ সমাচার প্রতিনিধি আফজালুর রহমান উজ্জল,দেশ বার্তা প্রতিনিধি জাকারিয়া আলম, আজকালের আলো প্রতিনিধি, মো. আল আমিন, আজকের খবর প্রতিনিধি আকিল উদ্দিন প্রমূখসহ হোসেনপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তুহিন হত্যার প্রতিবাদ করে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদদয়ক। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং