1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগের মতো কেউ ফ্যাসিবাদ হলে তার পরিণতিও ভয়াবহ হবে- আবু হানিফ

রায়হান জামান।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে হোসেনপুরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে হোসেনপুর উপজেলা গণঅধিকার পরিষদের  উদ্যোগে।

মঙ্গলবার, ৫ অগাস্ট বেলা ১২টায় মোরগমহাল থেকে শুরু হয়ে হাসপাতাল মোড় ঘুরে নতুন রাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে উপজেলার ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আজ এক বছর। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু সেই আকাঙ্ক্ষার এখনও বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তী সরকার শহীদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এলেও আজ তাদের সঙ্গে বেঈমানি করছে। নিহতদের পরিবার এখনও ক্ষতিপূরণ পায়নি, আহতদের চিকিৎসা নিশ্চিত হয়নি।

তিনি আরও বলেন, এই সরকারের বড় ব্যর্থতা হলো, এক বছরে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে না পারা। আমরা দ্রুত সময়ের মধ্যে নির্ভুল তালিকা চাই। আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। গুম, খুন করে বিরোধী মত দমন করেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরতে পারবে না, আমরা আর কাউকে আওয়ামী লীগের মতো হতে দেবো না। যারা ফ্যাসিবাদ কায়েম করতে চাইছে, তারা আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। ফ্যাসিবাদী আচরণের পরিণতি ভয়াবহ হবে।

আবু হানিফ স্থানীয় প্রসঙ্গ টেনে বলেন, এই কিশোরগঞ্জে বড় বড় নেতা ছিল, কিন্তু কেউ মানুষের জন্য কাজ করেনি। আমরা এই এলাকার চিকিৎসা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করবো। চাঁদাবাজ, দখলবাজদের এই এলাকায় ঠাঁই হবে না। প্রশাসনের কেউ কেউ এখনো পক্ষপাতিত্ব করছে আমরা চাই তারা নিরপেক্ষ হয়ে জনগণের জন্য কাজ করুক, না হলে তাদের পরিণতিও ভালো হবে না।

সমাবেশে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ৫ আগস্টের আগেও গণঅধিকার পরিষদ লড়াই করেছে। আমরা চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে প্রস্তুত। হোসেনপুরে চাঁদাবাজ-দখলবাজের কোনো জায়গা হবে না।

ছাত্র অধিকার পরিষদ, কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক রিপন রাজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভি চৌধুরী, ছাত্র অধিকার পরিষদ,হোসেনপুর উপজেলার সভাপতি সালমান,

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের  সভাপতি শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুহেল হায়দার, হোসেনপুর পৌর আহবায়ক মিজানুর রহমান, উপজেলার আহ্বায়ক ইমরান হাসান,সদস্য সচিব হুমায়ুন কবীর, যুব অধিকার পরিষদের সভাপতি মনির খান,সাধারণ সম্পাদক রাসেল শেখ,শ্রমিক অধিকার সভাপতি আলম,ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং