1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

তারেক রহমানকে নিয়ে কটুক্তিকর বক্তব্যের প্রতিবাদে কুলিয়ারচরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কায়সার হামিদ,স্টাফ রিপোর্টার,কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে
তারেক রহমানকে নিয়ে কটুক্তিকর বক্তব্য ও দেশব্যাপী মিথ্যা অপপ্রচার করার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার, ১৪ জুলাই  বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
প্রতিবাদ সভার শুরুতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, জাসাসসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আবারো প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম.এ সালাম সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম ও পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ সঞ্চালনায় ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব মোখলেছুর রহমান মঞ্জু, যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা ও যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং