1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২৭ জুন  রাতে শহরের শোলাকিয়া গুলশান মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম। তিনি বলেন, “বিগত একাধিক সরকারের সময় জামায়াতের ওপর  অন্যায়ভাবে নির্যাতন চালানো হয়েছে। দেশের মানুষ শান্তি, ন্যায় ও কল্যাণ চায়—আর সে জন্য জামায়াতের বিকল্প নেই। জনগণ একবার সুযোগ দিলে, জামায়াত ইসলামী মূল্যবোধে রাষ্ট্র পরিচালনা করে তা প্রমাণ করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শহর জামায়াতের আমির অধ্যাপক এ.এম.এম. আবদুল হক, শহর জামায়াতের নায়েবে আমির বদরুদ্দোজা রুবেল এবং শহর বাইতুল মাল সম্পাদক শাহাদাত হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হারুনুর রশিদ। নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান পরিস্থিতিতে আদর্শবান, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মী গড়ে তোলার কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরো সুদৃঢ় করতে তৃণমূল পর্যায়ে সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং