1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

নান্দাইলে পদমর্যাদা সহ ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি  

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে স্বাস্থ্য সহকারীদের চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেয়াসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীগণ।

মঙ্গলবার, ২৪ জুন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ঘন্টা ব্যাপী নান্দাইল উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার ১৩টি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার ব্যানারে অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা তাদের পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; বেতন স্কেল পুর্ননির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেয়া, চাকরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার বিভিন্ন দাবি তুলে ধরেন।

সংগঠনের সভাপতি আবদুল্লাহ আলী ভূইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু উবাদুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী ইমাম হোসেন, আমিনুল ইসলাম টিপু, মোশাররফ হোসেন, গোলাম সারোয়ার, মজিবুর রহমান, রতন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চার দশকের বেশি সময় তারা প্রথম সারির যোদ্ধা হিসাবে জনগণের স্বাস্থ্যসেবায় রয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত তাদের পদে কোনো পরিবর্তন হয়নি। বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। তাই স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং