
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার জন্য অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের অভাবকেই দায়ী করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি কমরেড শাহ আলম। তিনি বলেন, “মানুষের ভোটে নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রে স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”
শনিবার,২১ জুন বিকেলে কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশে আইনের শাসন নেই, জননিরাপত্তা নেই, চলছে ভয়ভীতির রাজনীতি ও মব সন্ত্রাস। দেশি-বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন গণতান্ত্রিক সরকার।”
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমী। সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক রনজিত কুমার সরকার।
জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
Leave a Reply