1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে তামাকের কুফল নিয়ে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

 

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে ময়মনসিংহে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান অন্যচিত্র ফাউন্ডেশন।

বুধবার, ৪ জুন “তামাক নয়, বাঁচুক প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তামাকজাত দ্রব্যের ভয়াবহ কুফল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা। তিনি বলেন, “তামাক ব্যবহারে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্টসহ নানা অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। তরুণদের মধ্য থেকে তামাক দূর করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ফোরাম ময়মনসিংহের আহবায়ক মামুন মিয়া এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার।

তারা বলেন, “তামাক একটি বৈধ বিষ। এটি কেবল ব্যবহারকারীর নয়, আশেপাশের মানুষের জীবনকেও বিপন্ন করে তোলে। তরুণ সমাজকে এই ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আলোচনা শেষে তরুণ-তরুণীদের মধ্যে তামাক ও মাদকের কুফল নিয়ে খোলামেলা মতবিনিময় হয় এবং তামাকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে উপস্থিতদের মধ্যে ব্যাপক সচেতনতা ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানটির মাধ্যমে সমাজে তামাকের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি তামাকমুক্ত ভবিষ্যতের জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। ডব্লিউবিবি ট্রাস্ট বাংলাদেশ এর সহায়তায় দিবসটি পালন করে অন্যচিত্র ফাউন্ডেশন ময়মনসিংহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং