1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

পাকুন্দিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও  নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি,  এই প্রতিপাদ্য নিয়ে পাকুন্দিয়া উপজেলায়  বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার, ৩১ মে সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন তার বক্তব্যে   বলেন, তামাক সামাজিক পরিবেশ যেমন নষ্ট করে তেমনি প্রাকৃতিক পরিবেশেরও মারাত্মক ক্ষতি করছে। প্রতি বছর দেশে তামাকজনিত রোগের ফলে অনেক মানুষ মারা যায়। সুষ্ঠুভাবে জীবনযাপন করতে হলে তামাকজাত দ্রব্য পরিহার করতে হবে। তিনি আরো বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান, পাকুন্দিয়া পল্লি বিদ্যুৎ সমিতির ডিজি এম নিতাই রায়, শিক্ষক নয়ন মিয়া, স্বাস্থ্যকর্মী নীলা আক্তার  , সাংবাদিক এম এ হান্নান, সাংবাদিক আবু হানিফ,সাংবাদিক জাহিদ হাসান মুক্তার।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা  বর্ণাঢ্য র‌্যালি  শুরু হয়ে  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা  প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং