1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

নান্দাইলে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের বেপারী বাড়ির আম গাছ থেকে জুনায়েদ মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নান্দাইল থানা পুলিশ। বুধবার, ২১মে সকাল ৮টায় নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত জুনায়েদ মিয়া কাদিরপুর গ্রামের আবুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জুনায়েদ মিয়া ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করতেন। কিছুদিন আগে জুনায়েদ বাড়িতে এসে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেছিলেন। প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে তিনি তার ঘরে শুয়ে পড়েন। কিন্তু বুধবার সকালে স্থানীয় শিশুরা আম কুড়াতে গিয়ে আম গাছে জুনায়েদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের ধারনা এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে কি কারণে জুনায়েদ ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে জুনায়েদের পরিবার বা প্রতিবেশীরা কিছইু জানেন না। পুলিশ ধারনা করছে প্রেমঘটিত কোন ঘটনা, অথবা পারিবারিক কলহ থাকতে পারে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিডিচ্যানেলফোরকে বলেন মরদেহের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং