1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে বিস্ফোরক মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুইজনের মধ্যে কফিল উদ্দিন স্বপন (২৯) পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আর মো. ইসলাম উদ্দিন (৫৫) আদর্শপাড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সোমবার, ১২ মে রাতে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জানতে পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেনকে বিডিচ্যানেলফোর এর পক্ষ থেকে ফোন করা হলে প্রথমবার তিনি ফোন রিসিভ করেননি এবং দ্বিতীয় কলটি তিনি কেটে দেন। তার বিরুদ্ধে নাগরিকদের ফোন রিসিভ না করার একাধিক অভিযোগ রয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং