1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

মহান মে দিবসে জেলা বিল্ডিং নির্মাণ  শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

 

মহান মে দিবস  উপলক্ষে কিশোরগঞ্জ জেলা বিল্ডিং  নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১ মে কিশোরগঞ্জ শহরের রথখোলা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের  সভাপতি মো. শরীফ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক নেতা দিদারুল হক দিদার। এছাড়া বক্তব্য আরো রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল এবং সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।

বক্তারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রমিকবান্ধব নীতির কথা স্মরণ করেন এবং তাঁর অবদানের কথা তুলে ধরেন। বক্তারা আরো বলেন, জিয়াউর রহমানই প্রথম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার দাবি জানান।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং