1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ইটনায় মহান মে দিবস পালিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

 

শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার, ১ মে সকাল ১১টায় ইটনা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে মহান শ্রমিক দিবসে শ্রমিকদের বিভিন্ন অধিকারের কথা তুলে ধরে তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাগণ।

এসময় ইটনা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। এছাড়া মহান মে দিবস উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং