1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে নান্দাইলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্বিচারে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ২৩ মার্চ যোহরের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে উক্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।  মিছিলটি নান্দাইল উপজেলার সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সামনে থেকে বের হয়ে নান্দাইল পুরাতন বাজার বাসস্ট্যান্ড হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে তারা এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমীনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা শুরা কর্মপরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, মাদ্রাসার সুপার মাওলানা সালেহ উদ্দিন আখন্দ বাবুল প্রমুখ।

এছাড়া নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানগণ  বিক্ষোভ মিছিলে স্বত:স্ফূর্তভাবে অংশ নেন।

এসময় বক্তরা  ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন বন্ধসহ ফিলিস্তিন থেকে ইসরায়েলী সেনা প্রত্যাহারের দাবি জানান।                                                  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং