1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

নান্দাইলে ১১ দিন ধরে পদবঞ্চিত বিএনপি নেতাদের লাগাতার আন্দোলন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে গত বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি রাত ২টায় ঘোষিত হয় নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি। কিন্তু কমিটি ঘোষণার পরপরই ১১ দিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে পদ বঞ্চিত বিএনপি নেতাকর্মী ও বিএনপি’র সমর্থকরা। কখনও পায়ে হেঁটে বিক্ষোভ মিছিল, কখনও মোটরসাইকেল বহরে বিক্ষোভ, আবার কখনও কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানায়।  আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যা ফল স্বরূপ কমিটি ঘোষণার ১১ দিন পেরিয়ে গেলেও কমিটির সকল সদস্যদেরকে নিয়ে কোন ধরনের আনন্দ মিছিল বা কোন আলোচনায় যুক্ত হতে পারছেন না কমিটিতে অন্তভূর্ক্ত হওয়া নেতাকর্মীরা।

এদিকে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার কানারামপুর হইতে নান্দাইল চৌরাস্তা পর্যন্ত ১২ কি.মি. রাস্তায় পায়ে হেঁটে বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে ঘোষিত উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি  ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। পাশাপাশি নিশিরাতের অবৈধ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে দলের দুর্দিনে মাঠে থাকা, প্রাণবাজী রেখে বিএনপি’র কর্মসূচিতে অংশগ্রহণ করা ও হামলা-মামলার শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়িত করার জন্য বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর আহ্বান জানান। জানাগেছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েতুল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত কমিটিতে দলের দু:সময়ে স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলা নেতারাকর্মীরা পদ পেয়েছেন। এছাড়া নান্দাইল উপজেলার পাশ্ববর্তী উপজেলার লোকজনও এ কমিটিতে স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে লীগের নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে ১৭ বছর সুযোগ-সুবিধা ভোগ করেছেন তারাও সদ্য ঘোষিত কমিটিতে স্থান পাওয়ায় খুবই দু:খ প্রকাশ করছেন দলের ত্যাগী নেতাকর্মীরা।

রবিবার, ২৩ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলা সদরে বিএনপি’র কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এমনটিই বলেছেন পদবঞ্চিত বিএনপি নেতাকর্মী ও সমর্থিত জনগণ। আওয়ামী দোসর যুক্ত কমিটি বিলুপ্ত করা না হলে নান্দাইলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বলে কঠোর হুঁশিয়ারিও দেন তারা। অন্যথায় নান্দাইল উপজেলায় কমিটি নিয়ে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে বলে সন্দেহ পোষণ করছেন দলের ত্যাগী নেতাকর্মী ও বিএনপি সমর্থকরা।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি রাত দুইটায় দীর্ঘ ১১ বছর পর নান্দাইল উপজেলা বিএনপির ১১২ সদস্য বিশিষ্ট ও পৌর বিএনপির ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরকে সদস্য সচিব করা হয়। এছাড়াও উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুলকে পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরকে সদস্য সচিব করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং