1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

নান্দাইলে এগারো বছর পর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে এগারো বছর পর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ১১২ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ও ৮১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা ও অনুমোদন প্রদান করেন।

এতে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী ও সদস্য সচিব হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদির। অপরদিকে নান্দাইল পৌর বিএনপির কমিটির আহ্বায়ক হয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল ও সদস্য সচিব হয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর  কাউন্সিলর রফিকুজ্জামান ভূঁইয়া মনির। দীর্ঘ প্রায় এক যুগ পর নান্দাইল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, পাশাপাশি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নান্দাইলের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং