1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

নান্দাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার  জাহাঙ্গীরপুর ইউনিয়নে নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের লিফলেট বিতরণ, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডষ্টোর বাজারে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম শামস সূর্য্য এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নির্দেশনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মো. রফিক উদ্দিন মাস্টার ও মো. আব্দুল লতিফ মন্ডল। এসময় ইউনিয়ন বিএনপি নেতা হাবিুবর রহমান সুমন, আলতাব ভূইয়া, আশিক ভূইয়া, মেনু মেম্বার, কাইয়ূম মিয়া, আব্দুল কাদির, জাহাঙ্গীর আলম, ফরিদ উদ্দিন, চাঁন মিয়া, শহিদ মিয়াসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীরা স্বৈরাচার আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারী দিয়ে বলেন, এ বাংলার মাটিতে সন্ত্রাসী আওয়ামীলীগের আর ঠাঁই হবে না। কোন ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আওয়ামীলীগের কোন দালাল বা কোন কর্মীকেও ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং