1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, নান্দাইল,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

আওয়ামীলীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি,  অঙ্গ ও সহযোগী সংগঠন। 

সোমবার, ২রা ফেব্রুয়ারি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নান্দাইল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজারে এতে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমর ফারুক নোমানী প্রমুখ।

এসময় বিএনপি নেতা কামরুজ্জামান খোকন, ইঞ্জিনিয়ার বুলবুল, মাসুদ মেম্বার, মোবারক হোসেন উজ্জ্বলসহ উপজেলা বিএনপি,  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং