1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

নান্দাইলে ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৪৪০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার, ২৯ জানুয়ারি নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নববর্ষ প্রকাশনা উৎসবের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি এমদাদুল হক।

নান্দাইল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী আল মামুনের সঞ্চালনায় ছাত্র শিবিরের প্রকাশিত বিভিন্ন একাডেমিক ও সাংগঠনিক বিষয়ক বই, পুস্তিকা, ক্যালেন্ডারসহ নানাবিধ শিক্ষনীয় প্রচারণা কার্ড নিয়ে প্রকাশনার স্টলগুলোতে ছিল ভরপুর আয়োজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি

হুমায়ুন কবির, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী শফিকুল ইসলাম হামীম, জেলা ছাত্র শিবিরের দপ্তর সমন্বয়ক জুবায়ের আল মাহমুদ, নান্দাইল উপজেলা ছাত্র শিবিরের

সাবেক সভাপতি আরিফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি জেলা ছাত্র শিবিরের সভাপতি এমদাদুল হক বলেন, মানুষের কল্যাণময় সকল ভালো কাজের পাশে ইসলামী ছাত্র শিবির কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং