1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার, ১৩ জানুয়ারি গভীর রাতে এ ঘটনাটি ঘটে উপজেলার উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রামে। নিহত শিক্ষার্থীর নাম অন্তরা (১৬), সে রাজধানীর তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। নিহত শিক্ষার্থী আমোদপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্তরা তার বাবা মায়ের সাথে ঢাকা তেজগাঁওয়ে বসবাস করত। গত ৫ জানুয়ারি তার বাবা তাকে গ্রামের বাড়িতে পাঠান। বাড়িতে এসে একটি কক্ষে একাই ছিল এবং সবার অগোচরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে নিহতের বড় ভাই শান্ত ভুঁইয়া জানান, সে কিছুদিন ধরে মানসিক চাপ অনুভব করছিল।  

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং