1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ বাঁচালো বাংলাদেশ

Seejan Ahmed
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তাতে সিরিজ বাঁচানোর পাশাপাশি সুযোগ তৈরি হলো সমতায় ফেরার।

সারে ভিলেজ গ্রাউন্ডে আজ চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়েছে লাল সবুজরা। ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সুমাইয়া আক্তারের দল।

আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়াতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। তার আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ। প্রস্তুতির শুরুটা অবশ্য আশানুরূপ হয়নি। চার ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছে সুমাইয়ারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং