1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদ জানাল গণতন্ত্রী পার্টি

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলা ও মব সৃষ্টির ঘটনার প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

গত ২৫ অক্টোবর রাতে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে দলটির এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সিপিবি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। এমন একটি প্রগতিশীল রাজনৈতিক দলের কার্যালয়ে গভীর রাতে হামলা গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, বাক্‌স্বাধীনতা ও সমাজের প্রগতিশীলতা বিকাশের ওপর আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করা অন্যান্য প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের কার্যালয়েও মব সৃষ্টি ও দলীয় কার্যক্রমে বাধা দেয়ার ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড দেশে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করছে।

গণতন্ত্রী পার্টির নেতারা বলেন, দেশে নির্বাচিত সরকার থাকা অবস্থায় এ ধরনের ঘটনা সরকারের জন্য লজ্জাজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে তারা সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিটি পাঠিয়েছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং