1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

তাড়াইলে সাররং যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইলে সাররং যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্ণামেন্ট  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৩ সেপ্টেম্বর  বিকেল ৪টায় উপজেলার সাররং প্রাইমারি স্কুল মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় বন্ধু মহল একাদশ ও সাররং একাদশ অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল মাহমুদ শোহেব ভূঁইয়া। খেলার ধারা বর্ণনায় ছিলেন আকরাম হোসেন পারভেজ।

টুর্ণামেন্ট পরিচালনায় ছিলেন হৃদয় রহমান, রোকন উদ্দীন, আবুল হাশেম, সেনা মিয়া, রুকন মিয়া ও রফিকুল ইসলাম।

এসময় তাড়াইল উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান অপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে এ মিনি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠিত টুর্নামেন্টে নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পর, কোন পক্ষে গোল না হওয়ায় পরিশেষে ট্রাইবেকারে বন্ধু মহল একাদশ গোল দিয়ে মিনি টুর্নামেন্টের ট্রফি  অর্জন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং