1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে ব্যতিক্রমী উদ্যোগ, তরুণদের মাঝে ফুটবল বিতরণ

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলাকে উৎসাহিত করার লক্ষ্যে ফুটবল বিতরণ  করেছেন চরপুটিমারী ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম তানভীর।

বুধবার,১০ জুন সকালে  নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির আওতায় তিনি চরপুটিমারী ইউনিয়নের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় শিক্ষার্থী ও যুবকদের মাঝে মৌসুমি ফুটবল বিতরণ করেন।

এ সময় নুরনবী ইসলাম তানভীর বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে মাঠমুখী করতে পারলে তারা মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, সুলতান মাহমুদ বাবু এমপির মাদকমুক্ত ইসলামপুর গঠনের প্রত্যাশাকে সামনে রেখে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। ফুটবল পেয়ে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয় অভিভাবক, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীরাও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং