1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

ইটনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  পালন করা হয়েছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর সকাল এগারোটা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পর ইটনা উপজেলার পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাবেদ পাঠান,ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার রাজিব চন্দ্র দাস, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী শাহিন আলম।

’অপরদিকে শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয়  কন্যাশিশু  দিবস পালন করা হয়েছে। র‌্যালি দুটিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন, ইটনা  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ দাস,ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিধান চন্দ্র দেবনাথ, ইটনা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।

বক্তাগণ দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা  উপজেলা পরিষদ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক পরশ মনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং