1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায়  পুকুরে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু 

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামের দুই শিশু মারা গেছে।

শনিবার, ৩ অক্টোবর সকাল নয়টা দিকে পাকুন্দিয়া পৌর এলাকার আনোয়ারখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুসাইবা আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে এবং আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক হোসেনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিবার মা মরিয়ম বেগম চাকরির সুবাদে  বেশিরভাগ সময় বাবার বাড়িতে থাকেন। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকুরি করতেন। সকালে ঘুম থেকে উঠে আদিবা তার মামাতো বোন নুসাইবার সঙ্গে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিল। খেলার কোনো একসময় দুজনেই পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং