1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

আলমগীর হোসেন সিটির উদ্যোগে কিশোরগঞ্জ শহরে মশক নিধন কর্মসূচি শুরু

ডেস্ক নিউজ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখি বিবেচনায় জেলা শহর জুড়ে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে জনপ্রিয় আবাসন ব্যবসা প্রতিষ্ঠান আলমগীর হোসেন সিটি।

মঙ্গলবার, ১৩ অক্টোবর সকাল থেকে শুরু হওয়া এ মশক নিধনে নিজ হাতে ফগার মেশিন নিয়ে এ কর্মসূচির শুভ সূচনা করেন আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু।

কার্যক্রমের শুরুতেই শহরের আদালত পাড়া, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী অফিসের আশেপাশের এলাকায় মশক নিধন ঔষধ স্প্রে করা হয়।

পর্যায়ক্রমে কিশোরগঞ্জ পৌর সভার সকল এলাকাতেই এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে বিডিচ্যানেলফোরকে জানান আলমগরি হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু।

তিনি গণমাধ্যমকে বলেন, জেলা শহরে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি।

তিনি আরো বলেন এ পরিস্থিতিতে আমরা শুধু সরকারের দিকে চেয়ে হাত গুটিয়ে বসে থাকতে পারিনা। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা যেমন এগিয়ে এসেছি তেমনি সামর্থ অনুযায়ী সকলকেই ডেঙ্গুবাহী এডিস মশা নিধনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

এ দিকে আলমগীর হোসেন সিটির এ কার্যক্রম দেখে নাগরিকগণ উচ্ছাস প্রকাশ করে বলেন আলমগীর হোসেন সিটির এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি যাদের সামর্থ আছে তারাও এভাবে এগিয়ে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং