1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে অন্তত অর্ধশতাধিক পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

একটি পাগলা কুকুর বৃহস্পতিবার, ১৯ডিসেম্বর গভীর রাত থেকে  শুক্রবার, ২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অর্ধশতাধিক লোককে কামড়িয়ে আহত করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নেয়া ১৪ জনের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও এর সংখ্যা আরোও বেশি বলে জানা যায়। আহতদের অনেকই বিভিন্ন ফার্মেসী থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় আহতের সঠিক  সংখ্যা সুনিশ্চিত করে জানা যায়নি। 

বৃহস্পতিবার রাতে উপজেলার মাধখলা গ্রাম থেকে কুকুরে কামড়ানো লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। পর দিন শুক্রবার সকালে ফজরের নামাজ পড়ে পৌর সদরের ঢেকিয়া ও দ্বীপেশ্বর এলাকার  মসজিদ থেকে বের  হলে  মুসল্লীরাও কুকুরের কামড়ানোর শিকার হন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: তানভীর হাসান জিকো ১৪ জনের নাম নিশ্চিত করেছেন তাঁরা হলেন,মনি (৮) তানভির (১৩) মাহিন (৩০) ফরিদ (৪২) মনজিলা (৩৫) রুমি (১০) সরলা (৫০) লুৎফা (৫০) করিমা (৬০) মুনজুর (২০) জেসমিন (৫০) শারমিন (২২) শামিম (৩৭) নোহা (৫)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং