1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে আলমগীর হোসেন সিটি আবাসন মেলা শুরু

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮২৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে এই প্রথম শুরু হয়েছে তিনদিন ব্যাপি আলমগীর হোসেন সিটি আবাসন মেলা।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরের গাইটাল পেট্রল পাম্প সংলগ্ন স্কাই টাচ প্রকল্পের দ্বিতীয় তলায় ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন সলিউসন নেস্ট বিডি’র চেয়ারম্যান রাবেয়া বেগম।

মেলায় আলমগীর হোসেন সিটি ছাড়াও  আবাসন নির্মাণ সামগ্রীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই আবাসন মেলায় অংশ নিয়েছে। শহরের গাইটাল এলাকার স্কাই টাচ প্রকল্পের দ্বিতীয় তলায় আয়োজিত এই আবাসন মেলা ১৯ ডিসেম্বর থেকে  চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

আলমগীর হোসেন সিটির সহযোগী প্রতিষ্ঠান সলিউসন নেস্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মেলা আয়োজক কমিটির সভাপতি শফিকুল আলম শিপলু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের বিভিন্ন আবাসন প্রকল্পের বিষয়ে উপস্থিত সূধীজনদের বিস্তারিত অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং