1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

দুনীর্তির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।

সোমবার, ৯ ডিসেম্বর সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থী, বিএনসিসি, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে শোভাযাত্রা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা।

সভায় আরও বক্তব্য রাখেন-উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির

সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম খান, সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার, সদস্য সাংবাদিক এস এম তারেক নেওয়াজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হামীম রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং