1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

ইটনায় সবজীর দাম নিয়ে হতাশ ক্রেতারা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে
ইটনা: অস্থির সবজী বাজার

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার স্থানীয় বাজারে সবজী কিনতে গিয়ে ক্রেতারা নিজেদের হতাশার কথা ব্যক্ত করেছেন। ইটনা উপজেলা সদর বাজারের স্টেশনারী ব্যবসায়ী আদর্শ টেলিকমের কর্নদার মো. আলেক মিয়া বলেন, বাজারে তরকারি (সবজী) কিনতে গিয়ে তরকারি চড়া দামের কারণে অনেক সময় তরকারি না কিনেই ফিরে আসতে হয়। তিনি আরও বলেন, স্থানীয় বাজারে তরকারির এমন চড়া দামের কারণ জানতে চাইলে তরকারি ব্যবসায়ীরা বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে ফসলের ক্ষতি হওয়ায় বেশী দামে দূর থেকে সবজী কিনে আনতে হচ্ছে। ইটনা উপজেলার স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ৮০ টাকা , করল্লা ১শ’ টাকা, কাকরুল ৮০টাকা, আলু ৬০ টাকা, মিষ্টি লাউ ৩০ টাকা, পেঁপে ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, মুখি ৮০ টাকা, ঢেড়স ৮০ টাকা,  শসা ৭০ টাকা, মুলা ৬০ টাকা, কাঁচা মরিচ ৩শ’ টাকা, লাউ মাঝারি প্রতি পিস ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও তরকারির দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত ভাবে বাজার মনিটরিংয়ের দাবি করেন ভুক্তভোগীগণ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং