1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

নান্দাইলে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার

শহিদুল ইসলাম পিয়ারুল, স্টাফ রিপোর্টার, নান্দাইল (ময়মনসিংহ)।।
  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে জুয়া খেলার আসর থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার, ৬ জুলাই তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

জানা গেছে, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেলের নির্দেশে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি টিম শনিবার গভীর রাতে মোয়াজ্জেমপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। ওই ইউনিয়নের নয়নপুর গ্রামের নূরুল আমীন এর দোকানের ভিতরে জুয়া খেলারত অবস্থায় আসামি সৈয়দগাঁও গ্রামের সাইফুল ইসলাম, ফখর উদ্দিন, নয়নপুর গ্রামের জিয়াদুল, নুরুল আমীন ও খোকনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন, জুয়াড়ি আসামিদের বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন মূলে  আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং