1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সোসাইটি ডেভেলপমেন্ট টিমের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে সোসাইটি ডেভেলপমেন্ট টিমের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদাতা সদস্যেদের মাঝে ক্রেস্ট ও বিতরণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২০ জুন সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোদল ইউপি’র এক নম্বর ওয়ার্ডের সদস্য মো. আ. খালেক, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আব্দুর রাজ্জাক  গাফুরী, আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল আউয়াল, স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক আহমাদ ফরিদ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যগণ ছাড়াও দুই শতাধিক এলাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য ফরহাদ ফারুকী ও উবায়দুল্লাহ সাঈদ।

উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই রক্তদান,  রাস্তাঘাট, সাঁকো, কালভার্ট মেরামত, সরকারি বিশেষ স্থাপনায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, দরিদ্রদের চিকিৎসা প্রদান, এতিম শিক্ষার্থীদের বাৎসরিক শিক্ষাসামগ্রী প্রদান, দরিদ্র কৃষকদের কৃষি কাজে সহযোগিতা, দরিদ্রের যাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র্যতা বিমোচন ও দরিদ্র মেয়েদের বিয়ের ব্যবস্থার মতো মানবিক কাজ করে আসছে।

সংগঠনের আহ্বায়ক সাংবাদিক রায়হান জামান তার দেয়া বক্তব্যে সমাজসেবা মূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করে বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ।

আলোচনাসভা শেষে সংগঠনের ৫০জন রক্তদাতা সদস্য, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং