1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

দেশবাসীকে গণতন্ত্রী পার্টির ঈদ- উল আজহার শুভেচ্ছা

দিলোয়ার হোসাইন নানক।।
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

 

দেশবাসীকে পবিত্র ঈদ- উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো:আরশ আলী ও  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

রবিবার, ১৬ জুন সংবাদ মাধ্যমে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তিতে তারা বলেন,  প্রিয় দেশবাসী ঈদ-উল আজহা উপলক্ষ্যে আপনাদের জানাচ্ছি অন্তরের অন্তস্থল  থেকে শুভেচ্ছা এবং  অভিনন্দন। আসন্ন ঈদ-উল  আজহা পবিত্র কোরবাণীর ত্যাগের মাধ্যমে মহিমান্বিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত দেশ গড়ার সংগ্রামে অংশীদার হওয়ার জন্য গণতন্ত্রী পার্টির সকল নেতা কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। ঈদুল আজহা বিশ্বের  সব মুসলমানদের জন্য বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে একটি। বিশ্বের যে প্রান্তে যে মুসলমান ভাই-বোনেরা আছেন তাদেরকে ও অভিনন্দন জানাচ্ছি। তারা আরো বলেন, ঈদ-উল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে ঘুষ,দুর্নীতি, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, সিন্ডিকেট ব্যবসা বন্ধ ও জনগণের অন্ন, বস্ত্র,শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তাসহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি।আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ মুবারক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং