1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

রোভার স্কাউট হিসেবে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের শরফুদ্দিন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ৪৮৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের রোভার শরফুদ্দিন ভাণ্ডারী। তিনি হোসেনপুর উপজেলার চর জামাইল গ্রামের জমশেদুল আলম ভাণ্ডারীর ছেলে। 

রবিবার, ২ জুন বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত অ্যাওয়ার্ড-২০২২ তালিকায় ৬৪ জেলার ২২১ জনের মধ্যে বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের একমাত্র রোভার হিসেবে এই অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। 

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যানে আত্মনিবেদন করে বন্য, জলোচ্ছ্বাস, ঝড়-বাদল,আপতকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে অবদান রাখায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।  

জানা যায়,শরফুদ্দিন আলম ভাণ্ডারী বর্তমানে বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও জেলা রোভার স্কাউটসের নির্বাহী কমিটির সদস্য এবং হোসেনশাহী মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে তিনি হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ এর প্রতিষ্ঠাতা সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সম্পর্কে কিশোরগঞ্জ জেলা রোভারস্কাউটসের সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান এএলটি বলেন, ডিএসআরএম শরফুদ্দিনের এই অর্জন আমাদের রোভারদের জন্য একটি অনুপ্রেরণা ও শক্তি যোগাবে, সেইসাথে আমি হোসেনশাহী মুক্ত স্কাউট গ্রুপ এর সভাপতি হিসেবে অনেক আনন্দিত।

শরফুদ্দিন ভাণ্ডারী বলেন,’আমার প্রাপ্তির তালিকায় অনেক বড় একটি অর্জন যুক্ত হলো। আমি বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, কিশোরগঞ্জ জেলা রোভার এবং আমার হোসেনশাহী মুক্ত স্কাউট গ্রুপের সকল কর্তাব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং