1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

২০ বছর পর নানার বাড়ি পাকুন্দিয়ায় নাসার বিজ্ঞানী ড. হুমায়ূন কবির

এম এ হান্নান পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৫০৮ বার পড়া হয়েছে

 

যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিতে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত ও পৃথিবীর বিখ্যাত চালকবিহীন হেলিকপ্টার ও বিমানের আবিষ্কারক বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কবির তার সহধর্মিণী ফরিদা কবিরসহ দীর্ঘ প্রায় ২০ বছর পর নিজ নানার বাড়ি পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন বড় আজলদী গ্রামে এসেছেন।

শুক্রবার, ২৪ মে সকালে ১০ টায়  এ খ্যাতনামা বিজ্ঞানী হেলিকপ্টারে করে পাকুন্দিয়ায় এসে পৌঁছান। সর্বশেষ ২০০৪ সালে নিজ জন্ম ভূমিতে এসেছিলেন।

এই বিজ্ঞানী সাংবাদিকদের জানান, দেশের মাটিতে আবারো আসতে পেরে আমি খুবই আনন্দিত। দেশ মাটি ও মানুষের জন্য সবসময়ই আমার মন কাঁদে। আবারো সবার সাথে দেখা হয়েছে। এটাই আমার জীবনের পরম পাওয়া।

তিনি আরো জানান, গত ২২ মে আমেরিকা থেকে সহধর্মিণী ফরিদা কবিরকে নিয়ে আমি বাংলাদেশে আসি। দু’দিন ঢাকায় অবস্থান করে ২৪ মে পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামে  ছোট ভাই মহসিন কবির বাড়িতে  হেলিকপ্টারে করে আসি।

তার আগমনে বাড়ি ও এলাকার ব্যক্তিবর্গ  ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

এসময় তার ছোট ভাই মহসিন কবির, ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান গোলাপ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শামীম আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটুসহ বিভিন্ন মিডিয়ার  সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

তিনি সাত দিন কিশোরগঞ্জ সার্কিট হাউজে অবস্থান করে নিজ বাড়িসহ বিভিন্ন স্থানে সফর করবেন। এ সময় নিজ এলাকার মানুষের সাথে মতবিনিময়সহ বিভিন্ন স্থান ঘুরে দেখার কথাও রয়েছে তার। 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামের কৃতী সন্তান ড. হুমায়ুন কবির বিদেশের মাটিতে একাধিক সফলতা অর্জন করায় তাকে নিয়ে গর্বিত এলাকার মানুষ। পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম ১৯৮৬ সালে চালকবিহীন বিমান ও হেলিকপ্টারের আবিষ্কারক করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং