1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে

 

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪- উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল দুপুরে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)- এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান। 

উদ্বোধনী ও আলোচনা সভা শেষে বিভিন্ন খামারিদের স্টল পরিদর্শন করেন অতিথিগণ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারি, বিভিন্ন এলাকার বিভিন্ন পর্যায়ের খামারি ও সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং