1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার,কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৮ অক্টোবর বিকালে ভৈরব পৌর এলাকার কমলপুর উপজেলার দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব শাখার আমির ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. কবির হোসাইনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে দূর্জয় মোড় মসজিদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল মতিন, নায়েবে আমির মাওলানা মো. মাহাবুব উল্লাহ মুছা, বাইতুল মাল সম্পাদক মো. আজিজুল হক, ভৈরব পৌর শাখার আমির মো. শাহজাহান সরকার, সেক্রেটারি মো. হাবিবুর রহমান মিঠুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং