1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

রায়হান জামান।।
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার, ২৭ অক্টোবর বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে শহরের পুরানথানা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক রমজান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, অধ্যাপক আজিজুল হক, মাওলানা সানাউল্লাহ, এম.এইচ. লোকমান, খালেদ হাসান জুম্মন, কিশোরগঞ্জ শহর আমীর মাওলানা আব্দুল হক, সদর উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম এবং জেলা শিবির সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।” তারা আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং