1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরতলিতে অভিযান চালিয়ে মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. শরীফ আহম্মেদ(৩২) কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া তালতলা এলাকার হজরত আলীর ছেলে।

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং