
“সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দুর্যোগ “এই প্রতিপাদ্যকে ধারণ করে, কিশোরগঞ্জ তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।
সোমবার ,১৩ অক্টোবর সকাল ১১ টায় সময় দিবসটি পালন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পরে উপজেলা প্রাঙ্গণে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) জিসান আলী,তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান, তাড়াইল উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো: সাদিক হোসাইন, ফায়ার সার্ভিস লিডার মো. শহীদুজ্জামান, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সামির হোসেন সাকিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ।
আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন, বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। এই দুর্যোগে ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতায় বৃদ্ধির জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন পালিত হচ্ছে।
Leave a Reply