1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মো. শরীফুল আলম

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 

কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম পুনরায় কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হওয়ায় নেতা-কর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন তিনি।

সোমবার, ২৯ সেপ্টেম্বর বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলের তোড়া ও মালা পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় শরীফুল আলমকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ৬ ইউনিয়ন বিএনপি, উপজেলা ও পৌর মহিলা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথক ভাবে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, ট্রাক মালিক সমিতি ও শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও ফুলেল শুভেচছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ছালাহ উদ্দিন নান্টু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হায়দার এ আলম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরশ মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. কামরুল ইসলাম (মুছা), উপজেলা মহিলা দলের সভাপতি বিলকিস আক্তার রেখা, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান (নাজিম), ভারপ্রাপ্ত সদস্য সচিব এমরান খান, পৌর স্বেচ্ছাসেক দলের আহ্বায়ক মো. হারুন আল রশীদ ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং