1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবের ধর্ষণ মামলার পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

 

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে ভৈরবের ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার মো. রবিন মিয়া (২১) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা।

বুধবার, ১০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সহযোগিতায় অভিযান চালিয়ে রাজধানীর লালবাগ এলাকার ইবনেসিনা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার প্রায় তিন মাস আগে বিবাদি মো. রবিন মিয়ার (২১)  সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে ভিকটিমের (১৯) পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বিবাদির সাথে  ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে উক্ত প্রেমের সম্পর্কের সূত্র  ধরে বিবাদি মো. রবিন মিয়া ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ সেপ্টেম্বর রাত অনুমান ৯টার দিকে  কিশোরগঞ্জ জেলার ভৈরবেউপজেলার নয়াহাটি সাকিনস্থ ফাঁকা জায়গায় নিয়ে শারিরীক সম্পর্ক স্থাপন করে ভিকটিমকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ঘটনাস্থল থেকে ভৈরব থানায় আসে। তখন ভৈরব থানা পুলিশ ভিকটিমের মাকে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ দিলে ভিকটিমের মা তাছলিমা বেগম ভৈরব থানায় এসে ভিকটিমের কাছে যাবতীয় ঘটনা শুনে ভৈরব থানায়  আসামির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব-১৪, ময়মনসিংহ সদর ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসমি গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাহিকতায় র‌্যাব আসামিকে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং