1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

ভৈরবে অটোরিকসা চুরির অভিযোগে চারজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অটোরিকসা চুরির অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার ৪জন হচ্ছেন, কিশোরগঞ্জ জেলার  আল-আমিন (৩৮), মো. নুরু মিয়া (২৫),ও  মো. সুজন (২৬) এবং নরসিংদী জেলার মো. কাশেম মিয়া (৪২)।

রবিবার, ৭ সেপ্টেম্বর ভৈরব উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর  দুপুর আনুমানিক ১ টা থেকে ২টার মধ্যে মধ্যে ভৈরবেউপজেলার আসমত প্রধানের বাড়ির সামনে থেকে ভুক্তভোগী মো. ইয়াছিন মিয়ার (৪৭)  উর্পাজনের একমাত্র মাধ্যম অটোরিক্সাটি অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। মো. ইয়াছিন মিয়া তার হারানো অটোরিক্সাটি ভৈরব শহরের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাননি। পরবর্তীতে ৭ সেপ্টেম্বর দুপুর ১টার সময় মো. ইয়াছিন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় চোরেরা তার অটোরিক্সাটি চুরি করে অটোরিক্সার ব্যাটারীগুলি অন্যত্র বিক্রি করে ফেলেছে। পরবর্তীতে একই তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মো. ইয়াছিন মিয়া নিরুপায় হয়ে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর ক্যাম্প কমান্ডারের নিকট যাবতীয় ঘটনা খুলে বলেন।

এরই ধারাবাহিকতায়,  র‌্যাব ভৈরব ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল মো. ইয়াছিন মিয়ার  দেয়া তথ্যমতে ভৈরব শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে এবং চুরি যাওয়া অটোরিকসা ও এর ব্যাপারীগুলো উদ্ধার করে।  

এ ঘটনায় মো. ইয়াছিন মিয়া (৪৭) বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় আটক আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার আসামিদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং