
কিশোরগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬০৬ পিস ইয়াবা উদ্ধার ও এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার তিনজন হচ্ছেন, হানিফ (৩২), রাব্বি মিয়া ওরফে বেকিম (২০) ও বেগম(৪৫)। এর মধ্যে রাব্বি মিয়া ওরফে বেকিম ও হানিফের কাছ থেকে ৫২৯ পিস ইয়াবা ও দুলেনা বেগমের কাছ থেকে ৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার, ৭ সেপ্টেম্বর সাড়ে ৮ টার কিছু আগে শহরের পশ্চিম তারাপাশা এলাকা থেকে রাব্বি মিয়া ওরফে বেকিম ও হানিফকে ও একই দিন সকাল সাড়ে ৯টার কিছু আগে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের যশোদল মধ্যপাড়া এলাকার দুলেনা বেগমের মালিকানাধীন টিনের তৈরী মুদি দোকানের পশ্চিম পাশের রেল লাইনের উপর থেকে দুলেনা বেগমকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply