1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১২২৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা শহরে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজন হচ্ছেন, মো. সুমন (৩৭) ও  মো. হৃদয় মিয়া ওরফে রিয়াজুল হাসান (৩৫)।

মঙ্গলবার, ১২ অগাস্ট রাত সাড়ে দশটার কিছু আগে সুমন মিয়াকে ১৯৫ পিস ইয়াবাসহ শহরের বত্রিশ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

একই দিন রাত সাড়ে ১১টার কিছু আগে মোঃ হৃদয় মিয়া ওরফে রিয়াজুল হাসানকে ৫৭ পিস ইয়াবাসহ শহরের বত্রিশ এলাকা থেকে গ্রেফতারকরা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং