1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

রায়হান জামান।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জের গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার, ১২ অগাস্ট জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি.এম রুহুল আমীন, কিশোরগঞ্জ জেলা দ্বীনি সংগঠক মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি।

এ ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে গণসমাবেশ সফল করতে দুপুর থেকে জেলা ও উপজেলা থেকে ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে গণসমাবেশে এসে মিলিত হয়।

পরিশেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং