1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে নান্দাইলে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কর্মরত সাংবাদিকগণ।

শনিবার,৯ অগাস্ট বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল, হান্নান মাহমুদ, অরবিন্দ পাল অখিল, আলম ফরাজী, মোখলেছুর রহমান, আহসান কাদের মাহমুদ, জহিরুল ইসলাম লিটন, এ হান্নান আল আজাদ প্রমুখ। বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানান।

এছাড়া আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার বিচার না হলে সারাদেশে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে বক্তারা জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় নান্দাইলে কর্মরত ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং