1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে ভৈরব উপজেলা ও পৌর জামায়াতের প্রচার মিছিল

মো. ছাবির উদ্দিন রাজু, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৩৯ বার পড়া হয়েছে

 

আগামী ১৯ জুলাই  ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াত ইসলামীর  জাতীয় সমাবেশ সফল করতে ভৈরব উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয় থেকে ভৈরব উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৭জুলাই বাদ আসর এই গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা জামায়াতের কার্যালয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন উপজেলা আমীর ও কিশোরগঞ্জ-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী  মাওলানা মো. কবির হোসাইন, বিশেষ অতিথি ছিলেন সাবেক আমীর  মো. কামরুল , উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন, উপজেলা সহকারী সেক্রেটারি প্রভাষক  মো. শাহ আলম এবং পৌরসভার আমির মো. শাহজাহান সরকার। আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক আজিজুল হক  অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং