1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

নান্দাইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  

স্টাফ রিপোর্টার,নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” ও “বেশী করে গাছ লাগাই, পরিবেশ রক্ষার মাধ্যমে দেশ বাচাঁই ” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার, ২৬ জুন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার  কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া এ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করা হয়। ইউএনও সারমিনা সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় নান্দাইল উপজেলা পরিষদ চত্বর থেকে নান্দাইল চৌরাস্তা পর্যন্ত রাস্তার দুই ধারে আম, কাঠাল, অর্জুন এবং কৃষ্ণচূড়ার চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিশটি প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসার সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা হয়।

তীব্র দাবদাহ থেকে বাঁচার জন্য প্রত্যেকেই আঙিনায় ফলজ এবং ওষধি গাছের চারা রোপন করতে সকলকে আহ্বান জানান ইউএনও সারমিনা সাত্তার।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত সহযোগিতাই কেবল সম্ভব নান্দাইলকে সুস্থ পরিবেশ বান্ধব একটি মডেল উপজেলায় রূপান্তরিত করা যাবে।

এসময় নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা শাহানা নাজনী প্রমুখ উপস্থিত ছিলেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং