1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

করিমগঞ্জের দেহুন্দায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার, ২০ মে বিকাল তিনটার দিকে উপজেলার  দেহুন্দা ইউনিয়নের চরদেহুন্দা মুন্সী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নূরজাহান (১৯) করিমগঞ্জ উপজেলা দেহুন্দা ইউনিয়ন চরদেহুন্দা মুন্সী বাড়ির প্রবাসী রাব্বির স্ত্রী। ওই গৃহবধূর বাড়ি চাঁদপুর জেলার কচুয়া  উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, টিনের ঘরের ধড়নার সঙ্গে ওড়না  দিয়ে ফাঁস দেন।পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিডিচ্যানেলফোরকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।দেহুন্দা ইউপি চেয়ারম্যান এম এ হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং